সিলেটে টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা

প্রকাশিত:রবিবার, ০১ জুন ২০২৫ ০৭:০৬

সিলেটে টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা

Manual8 Ad Code

সুরমাভিউ:-  টানা বর্ষণে সিলেট নগরীর জিন্দাবাজার ও চৌহাট্টাসহ বেশ কিছু এলাকার রাস্তা বৃষ্টির পানিতে তলিয়ে ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হয়েছে। টানা বৃষ্টিতে বেড়েছে প্রধান নদী সুরমা ও কুশিয়ারার পানি। জরুরি যোগাযোগের জন্য সিলেট সিটি করপোরেশন (সিসিক) ভবনে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

Manual7 Ad Code

জানা যায়, গত কয়েক দিনের টানা বর্ষণে শনিবার নগরীর হাওয়া পাড়া, রিকাবিবাজার, আম্বরখানা, ইলেক্ট্রিসাপ্লাই, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল সড়ক, বাগবাড়ী, উত্তর বাগবাড়ী এলাকা, মিরাবাজার, সুরমাতীরের মহাজনপট্টি, কালিঘাট, কাষ্টঘর, উপশহর-সুবহানীঘাট সংলগ্ন এলাকা, বিমানবন্দর, চৌকীদেখী, শাহপরাণ, কদমতলী ও সংলগ্ন এলাকায়, কাজিরবাজার, তালতলা, জামতলা, মাছিমপুর ইত্যাদি এলাকার রাস্তাগুলো পানির নিচের তলিয়ে যায়। এসব স্থানের কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি জমতে দেখা গেছে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ