জিয়াউর রহমানের শাহদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবকদলের দোয়া মাহফিল

প্রকাশিত:শনিবার, ৩১ মে ২০২৫ ০৮:০৫

জিয়াউর রহমানের শাহদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবকদলের দোয়া মাহফিল

Manual2 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের পক্ষ থেকে শনিবার দুপুরে শিমুলতলা বাজার সংলগ্ন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় কোরআন খতম ও এতিম ছাত্রদের মধ্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মামুনুর রশীদের সঞ্চালনায়-প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আহমেদ আহাদ।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক ইসহাক চৌধুরী মামুন।
উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জুনেদ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক লিটন মিয়া, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য শহীদ আহমেদ, মাহফুজুর রহমান মফিজ, আব্দুল কাইয়ুম, হোসাইন আহমদ, ছাদিক আহমেদ, তরাজ আহমেদ, সুমন আশ্চার্য প্রমুখ।