জলবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা দুঃখজনক : কয়েস লোদী

প্রকাশিত:শনিবার, ৩১ মে ২০২৫ ০৮:০৫

জলবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা দুঃখজনক : কয়েস লোদী

Manual1 Ad Code

সুরমাভিউ:-  দিনভর টানা বৃষ্টির কারণে সিলেট নগরীর বিভিন্ন স্থান পানিতে তলিয়ে যায়। নগরীর বিভিন্ন পানিবন্দি এলাকা শনিবার (৩ মে) পরিদর্শনে যান সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র (১ম) রেজাউল হাসান কয়েস লোদী।

এসময় তিনি বলেন, বিগত দিনগুলোতে নগরের জলাবদ্ধতা নিরসনে যথাযথ পরিকল্পনা মাফিক কাজ হয়নি বলে প্রতিয়মান হচ্ছে। অথচ কোটি কোটি টাকা ব্যয় হয়েছে এসব জলাবদ্ধতা নিরসন প্রকল্পে! বিগত কয়েক বছর যাবত বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতে নগরবাসী পানিবন্দি হয়ে যাচ্ছে। অথচ এই সমস্যা নিরসন কল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে দৃশ্যমান কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। তিনি অবিলম্বে নগরীর মানুষের দূভোগ লাগবের জন্য কার্যাকর পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

Manual5 Ad Code

তিনি বৃষ্টির মধ্যে নেতাকর্মীদের সাথে নিয়ে নগরবাসীর খোজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুতফুর রহমান চৌধুরী, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মামুন আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ