প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করে দেশের কল্যাণে কাজ করবে : উপাধ্যক্ষ সর্ব্বানী অর্জ্জুন

প্রকাশিত:রবিবার, ২৫ মে ২০২৫ ০৮:০৫

প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করে দেশের কল্যাণে কাজ করবে : উপাধ্যক্ষ সর্ব্বানী অর্জ্জুন

Manual3 Ad Code

সুরমাভিউ:-  সরকারি মদন মোহন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সর্ব্বানী অর্জ্জুন বলেছেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট সব ধরণের দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলতে হবে। ছাত্র-ছাত্রীদের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রশিক্ষণ অত্যান্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তাদের নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি পাবে এবং দক্ষতা অর্জন করে শিক্ষার্থীরা দেশের জন্য কাজ করবে।

তিনি ২৫ মে রবিবার সকালে সিলেটে সরকারি মদন মোহন কলেজের হল রুমে ময়নামতি রেজিমেন্ট এর রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল মোঃ রাশেদুল হাসান প্রিন্স এর সার্বিক ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী ৭ বিএনসিসি ব্যাটালিয়ন এর উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রশিক্ষণ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual2 Ad Code

৭ বিএনসিসি ব্যাটালিয়ন এর ব্যাটেলিয়ন কমান্ডার মেজর ড. তোফায়েল আহমেদের সভাপতিত্বে এবং লে. মোঃ মনিরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট-৩ এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া খান।

Manual1 Ad Code

উপস্থিত ছিলেন ৭ বিএনসিসি ব্যাটালিয়ন এর বিএসএম রাসেল মাহমুদ, ক্যাডেট আন্ডার অফিসার আহসান উল্লা প্রমুখ।

Manual6 Ad Code

প্রশিক্ষণে ৭ বিএনসিসি ব্যাটালিয়ন এর ৪০ জন ক্যাডেট অংশ গ্রহন করে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ