শাহজালাল (রহ.) ওরস পরিদর্শনে শানে শাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট জেলা নেতৃবৃন্দ

প্রকাশিত:মঙ্গলবার, ২০ মে ২০২৫ ০৯:০৫

শাহজালাল (রহ.) ওরস পরিদর্শনে শানে শাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট জেলা নেতৃবৃন্দ

Manual7 Ad Code

সুরমাভিউ:-  শাহ জালাল (রহ.) এর ৭ শত বছরের ঐতিহ্যবাহী, গান-বাজনা ও শিরিকমুক্ত উরুস মোবারক পরিদর্শন করেছেন শানে শাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

সোমবার রাত ১০টায় হযরত শাহজালাল রাহ: এর মাজার জিয়ারত করেন জিয়ারত করেন ও  সকল দায়িত্বশীলবৃন্দ অনুভূতি প্রকাশ করে এবারের উরুস মোবারক গান-বাজনা ও মাদক মুক্ত পরিবেশে সুশৃঙ্খলভাবে পালিত হওয়ার পিছনে যারা ভূমিকা রেখেছিলেন হযরত শাহজালাল (রহ.) তাওহিদী কাফেলা, শানে শাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট জেলা শাখার দায়ীত্বশীলবৃন্দ মাজার মসজিদ মাদ্রাসা কমিটি কর্তৃপক্ষ, প্রশাসন সহ সর্বস্থরের তাওহিদী জনতা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট জেলার পক্ষ থেকে অনুরোধ করে বলেন, এবারের ন্যায় প্রতি বছর যেন গান-বাজনা শিরিক বেদআত ও মাদক মুক্ত পরিবেশে উরস মোবারক পালিত হয়। হযরত শাহজালাল রাহ: মাজার শিরিক বেদআত ও মাদকমুক্ত রাখতে সবাই নিজ নিজ অবস্থান থেকে সজাগ দৃষ্টি ও সঠিক ভূমিকা পালন করতে হবে।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, শানে শাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা বদরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ক্বারী মাওলানা মাছুম আহমদ, সহ-সভাপতি মাওলানা মুফতি ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক জামিল মাসরুর, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন নোমান, সাংগঠনিক সম্পাদক ক্বারী মাওলানা আজিজুল্লাহ শরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমদাদুল হক, পরিবেশ বিষয়ক সম্পাদক হযরত মাওলানা হাবিব উল্লাহ, দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা ফাহিম আহমদ, সাইবার সিকিউরিটি বিষয়ক সম্পাদক ক্বারী কাউছার আহমদ, প্রচার সম্পাদক মাওলানা কুতুব উদ্দিন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ