অতিরিক্ত আইজিপি হলেন গাজী জসীম উদ্দিন

প্রকাশিত:Monday, 19 May 2025 09:05

অতিরিক্ত আইজিপি হলেন গাজী জসীম উদ্দিন

Manual6 Ad Code

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পুলিশের ১২ জন কর্মকর্তা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন।

জননিরাপত্তা বিভাগের ২২ এপ্রিল জারিকৃত এক স্মারকের ভিত্তিতে সুপিরিয়র সিলেকশন বোর্ডের ১৫তম সভা অনুষ্ঠিত হয় গত ৮ মে। সেই সভায় প্রস্তাবিত তালিকার ওপর ভিত্তি করে পদোন্নতির সুপারিশ করা হয়। পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গত শনিবার (১৭ মে) এই পদোন্নতি অনুমোদন দেন।

Manual7 Ad Code

ঢাকাসহ ১৮ জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে আজঢাকাসহ ১৮ জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে আজ
পরদিন রোববার জননিরাপত্তা বিভাগের ঊর্ধ্বতন নিয়োগ-৩ শাখার উপসচিব মো. তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত একটি চিঠিতে পদোন্নতির আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়। চিঠিতে সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশ অনুযায়ী উল্লিখিত কর্মকর্তাদের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) পদে পদোন্নতির প্রজ্ঞাপন জারির অনুরোধ জানানো হয়।

Manual2 Ad Code

পদোন্নতিপ্রাপ্ত ১২ জন কর্মকর্তার তালিকায় রয়েছেন— সিআইডির ডিআইজি গাজী জসীম উদ্দিন,, বিশেষ শাখার (এসবি) অ্যাডিশনাল আইজি (চলতি দায়িত্বে) মো. গোলাম রসুল, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মো. আকরাম হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার (ডিআইজি) হাসিব আজিজ, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) আবু নাছের মোহাম্মদ খালেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার (ডিআইজি) মো. রেজাউল করিম, এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) খোন্দকার রফিকুল ইসলাম, পিবিআইয়ের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মো. মোস্তফা কামাল, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মোসলেহ উদ্দিন আহমদ, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ছিবগাত উল্লাহ এবং রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সরদার নূরুল আমিন।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ