সড়কে ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী গ্রহণ করবে সিলেট কল্যাণ সংস্থা

প্রকাশিত:রবিবার, ১১ মে ২০২৫ ০৬:০৫

সড়কে ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী গ্রহণ করবে সিলেট কল্যাণ সংস্থা

Manual3 Ad Code

সুরমাভিউ:-  সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (৯ মে ২০২৫) সিকস’র কেন্দ্রীয় কার্যালয় (হক মঞ্জিল, শাপলা-১০, উত্তর জল্লারপার, সিলেট)-এ ১৫তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৬ মে শুক্রবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট কল্যাণ সংস্থার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পরবর্তী পর্যালোচনা সভার তারিখ নির্ধারণ করা হয়। সভায় সড়ক ও মহাসড়কে মুখোমুখী ও বিভিন্ন দুর্ঘটনা এড়াতে  ডিভাইডারের দাবীতে ব্যাপক আলোচনা করা হয়। শীঘ্রই সড়ক ও মহাসড়কে ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী গ্রহণ করবে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা।

Manual2 Ad Code

আলোচনাকালে বক্তারা বলেন, প্রতিদিনই কোন না কোন সড়ক ও মহাসড়কে দূর্ঘটনা ঘটছে। এসব দূর্ঘটনায় বহু লোক নিহত ও আহত হচ্ছেন। বহু সম্পদ নষ্ট হচ্ছে। যে রাস্তাগুলো দু’লেন বিশিষ্ট আছে অথচ রোড ডিভাইডার নেই সেগুলোতে যেন রোড ডিভাইডার দেওয়া হয়। কেননা দেশের মহাসড়কগুলো মোটামোটি ভাবে প্রশস্ত হলেও এগুলো চলাচলের জন্যে অত্যন্ত ঝুকিপূর্ণ। রোড ডিভাইডার না থাকার ফলে গাড়ী ওভারটেকিং করার সময় প্রায়ই মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে মারাত্মক দূর্ঘটনা ঘটে। ব্যাপক প্রাণহানি হয়। বক্তারা আরো বলেন, রাস্তায় রোড ডিভাইডার স্থাপন করতে পারলে মুখোমুখি সংঘর্ষ কমানো যাবে বলে আমাদের বিশ্বাস। যার ফলে দুর্ঘটনা ও প্রাণহানি কমবে। তাই রাস্তাকে দু’লেন, চার লেন কিংবা আট লেনে রূপান্তরিত করার পাশাপাশি রোড ডিভাইডার স্থাপনও জরুরী। শীঘ্রই সড়ক ও মহাসড়কে ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী গ্রহণ করবে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদের পরিচালনায় ১৫তম সাপ্তাহিক সভায় বিভিন্ন মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক পিযোষ মোদক, সহ-প্রচার সম্পাদক মোঃ সুহেল মিয়া, সহ-প্রচার সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, নেতৃবৃন্দদের মধ্য থেকে সাগর দে, মখছুছুর রহমান, বিজিত চন্দ, মোঃ সুহেল মিয়া, মোঃ কামরুজ্জামান, দিলীপ আচার্য্য, মোঃ আব্দুল আলী ও নাহিয়ান আহমদ রিপন।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ