বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মৌলভীবাজারে  বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা

প্রকাশিত:মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ০৮:০৫

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মৌলভীবাজারে  বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:-  বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে প্রতি বছরের ন্যায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।

(৫ মে)  সোমবার মৌলভীবাজার পৌরসভা কনফারেন্স হলরুমে বিকাল ৪:টায় বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা সভাপতি সাংবাদিক রুমান আহমদ এর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মুফাদ আহমদ মুরাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট লেখক, গবেষক ও আইনজীবি ডঃ আবু তাহের প্রধান উপদেষ্টা বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মোঃ তাজুদুর রহমান উপদেষ্টা বাংলাদেশ ক্লাব মৌলভীবাজার জেলা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আনহার আহমদ সমশাদ, সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ চৌধুরী মসু।

Manual6 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন, আব্দুস সালাম, সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখা, শরীফ আহমদ ইমন সহ-সভাপতি মৌলভীবাজার জেলা শাখা, সাংবাদিক সোহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান মিন্টু, শামীম আহমদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাব কমলগঞ্জ উপজেলা শাখা প্রমুখ।

এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান, ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব।’

Manual4 Ad Code

বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। শুক্রবার ২ মে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ২০২৫ সালের সূচকে এই তথ্য প্রকাশ করেছে।

Manual1 Ad Code

৩৩.৭১ স্কোর নিয়ে ১৮০টি দেশের মধ্যে সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৯তম। ২০২৪ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম (স্কোর ছিল ২৭.৬৪), এর আগের বছর ছিল ১৬৩তম। ২০১৮ সালের পর এই প্রথম সূচকে ১৫০-এর ভেতর অবস্থান করছে বাংলাদেশ।

Manual3 Ad Code

আরএসএফের এই বছরের সূচকে ভারতের অবস্থান ১৫১তম, পাকিস্তানের ১৫৮তম ও ভুটানের ১৫২তম। ২৩ বছর ধরে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে বার্ষিক সূচক প্রকাশ করে আসছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)।

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম’ দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা এই দিবসটি পালন করে আসছেন।

দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ