মহান মে দিবসের ছুটি কার্যকর করার দাবিতে হোটেল শ্রমিক ইউনিয়নের মশাল মিছিল

প্রকাশিত:মঙ্গলবার, ২৯ এপ্রি ২০২৫ ০৮:০৪

মহান মে দিবসের ছুটি কার্যকর করার দাবিতে হোটেল শ্রমিক ইউনিয়নের মশাল মিছিল

Manual3 Ad Code

সুরমাভিউ:-  ১৪০-তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস মহান মে দিবসে খানাদানা বেতনসহ মে দিবস পালনের লক্ষ্যে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মশাল মিছিল অনুষ্ঠিত। ২৮ এপ্রিল সন্ধ্যা ৭টায় ক্বীণ ব্রীজের (দক্ষিণ পাড়ে) মুখে জমায়েত হয়ে মশাল মিছিল বাবনা পয়েন্ট, রেলগেইট, কদমতলী বাস টার্মিনাল, হুমায়ুন রশিদ চত্বর অতিক্রম করে মেন্দিবাগ পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জেলা কমিটির সভাপতি মো. ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ মহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার, শাহপরান থানা কমিটির সভাপতি মো. খোকন আহমদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি মো. মনির  হোসেন, সহ-সভাপতি শাহীন আহমদ, জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, শাহপরান থানা কমিটির সভাপতি জয়নাল মিয়া, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ ভূইয়া, বাবনা আঞ্চলিক কমিটির  সাধারণ সম্পাদক মোমিন মিয়া, চন্ডীপুল আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুনু মিয়া (সাগর), দক্ষিণ সুরমা উপজেলা কমিটির প্রচার সম্পাদক সুনু মিয়া, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. সাইমন, বন্দরবাজার আঞ্চলিক কমিটির সহ-সভাপতি তাউজ মিয়া, সহ-সাধারণ সম্পাদক আলিম উদ্দিন সহ প্রমুখ।

Manual7 Ad Code

নেতৃবৃন্দ বলেন প্রতি বছর মে দিবস আসলে মালিকরা শ্রমিকদের ছুটি না দেওয়ার জন্য নানা টালবাহানা করে থাকেন। মে দিবসের পূর্বে সরকারের বিভিন্ন সভা/সেমিনারে শ্রমিকদের ছুটি প্রদান করার প্রতিশ্রæতি দিলেও মে দিবসের দিন শ্রমিকদের কাজে যোগদান করাতে নানা কৌশলী ভূমিকা নেন। শ্রমিকরা কাজে যোগদান না করলে তাদের চাকুরিচ্যুত করা হয়। যা দেশের শ্রমআইন পরিপন্থি। তাই শ্রমিকদেরকে সকল রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিক সজাগ, সর্তক, সচেতন থেকে মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে মে দিবসের অর্জিত অধিকার মজুরিসহ ছুটি ভোগ করার মধ্য দিয়ে মে দিবসের রক্তে রঞ্জিত ইতিহাসকে বুকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন সংগ্রাম বেগবান করতে হবে।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রমউপদেষ্টা, শ্রমসচিব, জেলা প্রশাসক, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রমদপ্তর, চেম্বার্স অব কমার্স, রে¯েঁÍারা মালিক সমিতিসহ হোটেল মালিকগণের নিকট লিখিতভাবে মে দিবস উপলক্ষে ১ মে সকল শ্রমিকদের খানাদানা ও মজুরিসহ ছুটি প্রদানের আহবান জানানো হয়েছে।

Manual5 Ad Code

সমাবেশ থেকে মহান মে দিবসের চেতনাকে ধারণ করে ১ মে মজুরিসহ ছুটি ভোগ করে মহান মে দিবসের কর্মসূচি পালন করার জন্য সকল শ্রমিকদের প্রতি উদাত্ত আহবান জানান।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ