শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের ঈদ আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ০৫ এপ্রি ২০২৫ ০৮:০৪

শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের ঈদ আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Manual5 Ad Code

সুরমাভিউ:-  নব প্রজন্মের অরাজনৈতিক সেবা সংগঠন শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের (রেজি নং-২৫৬/৯২) ঈদ আড্ডা ও আলোচনা সভা বুধবার (২ এপ্রিল) সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের সভাপতি পারভেজ আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল কাদির, স্বাদ এন্ড কোম্পানির এমডি উপদেষ্টা নুরুল আলম, উপদেষ্টা ফখর উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী উপদেষ্টা সাব্বির আহমদ, উপদেষ্টা আজমল হোসেন, উপদেষ্টা জহিরুল ইসলাম। এছাড়া ক্লাবের বর্তমান সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের সদস্য হাফিজ জাওয়াদ আহমেদ। ইসলামি সংগীত পরিবেশন করেন দিশারী শিল্পীগোষ্ঠীর জনপ্রিয় শিল্পী হাফিজ ওলিউর রহমান।

Manual1 Ad Code

স্বাস্থ্য সচেতনতায় বিশেষ বক্তব্য রাখেন শেখঘাট এলাকার কৃতি সন্তান ডা. রনি এবং কবিতা আবৃত্তি করেন ক্লাবের আইসিটি ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক তরুণ ছড়াকার আরাফাত মিহির।

সভাপতির বক্তব্যে শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের সভাপতি পারভেজ আহমেদ যুবকদের ঐক্যবদ্ধ হয়ে সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করার আহ্বান জানান এবং ঈদের আনন্দের পাশাপাশি মৈত্রী ও সহমর্মিতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, ঈদ আমাদের পারস্পরিক সম্পর্ক মজবুত করার একটি দিন। এই দিনটি যুব সমাজের মধ্যে সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার জন্য বিশেষ সুযোগ। তিনি যুবকদের স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান।
ঈদ আড্ডার সদস্যরা তাদের নিজেদের ছোটোবেলার ঈদের আনন্দময় স্মৃতিগুলো তুলে ধরেন এবং একে অপরের সাথে ঈদের নানান গল্প উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ