দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৩ এপ্রি ২০২৫ ০৬:০৪

দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক

Manual4 Ad Code

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে এবং যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক জানিয়েছেন, বাংলাদেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রশ্নের উত্তর দিতে তার ‘আইনজীবীরা প্রস্তুত।’

দুর্নীতির অভিযোগে দলের চাপের মুখে পদত্যাগের পর এবারই প্রথম গণমাধ্যমের সামনে কথা বলেছেন টিউলিপ। বুধবার স্কাই নিউজ এ তথ্য জানিয়েছে।

টিউলিপ দাবি করেছেন, দুর্নীতির অভিযোগের বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষ একবারের জন্যও তার সঙ্গে যোগাযোগ করেনি।

Manual7 Ad Code

বাংলাদেশী আওয়ামী লীগ রাজনৈতিক দলের সাথে তার স্পষ্ট সংযোগের জন্য তিনি অনুতপ্ত কিনা জানতে চাইলে টিউলিপ সিদ্দিক বলেন, “আপনি আমার আইনি চিঠিটি কেন দেখেন না এবং দেখেন না যে আমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আছে কিনা… (বাংলাদেশি কর্তৃপক্ষ) একবারও আমার সাথে যোগাযোগ করেনি এবং আমি তাদের কথা শোনার জন্য অপেক্ষা করছি।”

বাংলাদেশে দুর্নীতির একাধিক তদন্তে নাম আসার পর জানুয়ারিতে ট্রেজারি মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান টিউলিপ। মূলত দুর্নীতির দায়ে ব্যাপক চাপের মুখে পড়েছিলেন যুক্তরাজ্যের সাবেক এই সিটি মিনিস্টার। সাবেকক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

Manual6 Ad Code

এক প্রশ্নের জবাবে টিউলিপ সিদ্দিক বলেন, “কয়েক মাস ধরে (দুর্নীতির) অভিযোগ আসছে এবং কেউ আমার সাথে যোগাযোগ করেনি।”

সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্কাই নিউজকে বলেছিরেন,  বাংলাদেশে বিপুল সম্পদ রয়েছে টিউলিপ সিদ্দিকের এবং তাকে জবাবদিহি করা উচিত। টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি লেখেন এবং সেখানে অভিযোগগুলোকে ‘মিথ্যা ও বিরক্তিকর’ বলে আখ্যায়িত করেন।

ওই চিঠিতে বলা হয়েছিল, কোনো প্রশ্ন থাকলে দুদককে ‘২০২৫ সালের ২৫ মার্চের মধ্যে’ টিউলিপ সিদ্দিককে প্রশ্ন করতে হবে, অন্যথায় “আমরা ধরে নেব যে উত্তর দেওয়ার জন্য কোনো বৈধ প্রশ্নের অবকাশ নেই।”

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে টিউলিপ বলেছেন, (প্রশ্ন জিজ্ঞাসা করার) সময়সীমা শেষ হয়ে গেছে এবং কর্তৃপক্ষ কোনো উত্তর দেয়নি।

Manual8 Ad Code

স্কাই নিউজ এ বিষয়ে মন্তব্যের জন্য বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করেছে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ