সিলেটে তৎপর বিআরটিএ : অতিরিক্ত বাস ভাড়ায় গুণতে হচ্ছে জরিমানা

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৩ এপ্রি ২০২৫ ০৫:০৪

সিলেটে তৎপর বিআরটিএ : অতিরিক্ত বাস ভাড়ায় গুণতে হচ্ছে জরিমানা

Manual2 Ad Code

সুরমাভিউ:-  পবিত্র ঈদুল ফিতরের যাত্রা নির্বিঘ্নে করতে সারাদেশের ন্যায় সিলেটেও বেশ তৎপর রয়েছে বিআরটিএ। আজ বৃহস্পতিবার সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ। এরপর সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে বিভিন্ন কাউন্টার পরিদর্শন করেন তারা।

এ সময় অতিরিক্ত ভাড়া আদায়, সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার তালিকা কাউন্টারে দৃশ্যমান না থাকায় বেশ কয়েকটি বাস কোম্পানীকে সতর্কতামূলক জরিমানা করা হয়।

Manual1 Ad Code

সিলেট বিআরটিএ,সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিলেট জেলা বাস-মিনিবাস মালিক শ্রমিক নেতৃবৃন্দদের যৌথ উদ্দ্যাগে এই অভিযান পরিচালনা করা হয়।

Manual2 Ad Code

অভিযানে নেতৃত্ব দেন সিলেট বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস।

Manual3 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিআরটিএ উপ-পরিচালক মোহাম্মদ ডালিম উদ্দিন,বিআরটিএ পরিদর্শক জিল্লুর রহমান চৌধুরী,আব্দুল বারী, সিলেট জেলা বাস-মিনিবাস মালিক সমিতি আবুল হাসান চৌধুরী, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মোহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক শ্রমিক সভাপতি নাদির আহমদ, সেক্রেটারী সাদেক খান।

গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযান চলবে আগামী ৫ এপ্রিল পর্যন্ত।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ