অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে ‘মৃত’ ব্যক্তির ফিরে এল প্রাণ!

প্রকাশিত:শুক্রবার, ০৩ জানু ২০২৫ ০২:০১


Manual6 Ad Code

ভারতের মহারাষ্ট্রের কোলহাপুরে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসক কর্তৃক মৃত ঘোষিত এক বৃদ্ধ অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে প্রাণ ফিরে পেলেন। পরে সুস্থ হয়ে তিনি নিজেই হাঁটতে হাঁটতে বাড়ি ফিরেছেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

Manual3 Ad Code

৬৫ বছর বয়সী পানদুরাং উল্পে নামের এই বৃদ্ধ কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের সদস্যরা জানান, হাঁটতে বেরিয়ে ফিরে এসে চা খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। বমি করার পর অজ্ঞান হয়ে যান।

Manual5 Ad Code

পরিবার দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়ি নেওয়া হচ্ছিল। এরপর শ্মশানে নিয়ে যাওয়ার প্রস্তুতিও চলছিল। তার মৃত্যুসংবাদে আত্মীয়স্বজন জড়ো হয়ে শেষযাত্রার আয়োজন শুরু করেন।

রাস্তায় একটি স্পিডব্রেকার পার হওয়ার সময় অ্যাম্বুলেন্সটি ঝাঁকুনি খায়। ঠিক তখনই পরিবারের সদস্যরা লক্ষ্য করেন, বৃদ্ধের হাতের আঙুল নড়ছে। সঙ্গে সঙ্গে তাকে দ্রুত আরেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Manual6 Ad Code

নতুন হাসপাতালে তাকে দুই সপ্তাহ ধরে চিকিৎসা দেওয়া হয়। হার্টের সমস্যার কারণে অস্ত্রোপচারও হয়। এরপর সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যান পানদুরাং।

Manual8 Ad Code

যে হাসপাতাল থেকে তাকে মৃত ঘোষণা করা হয়েছিল, সেই হাসপাতালের কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। বিষয়টি নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর অজানা।

এ সংক্রান্ত আরও সংবাদ