পাকিস্থানের রাজধানীতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ ইন্টারনেট সেবা বন্ধ

প্রকাশিত:রবিবার, ২৪ নভে ২০২৪ ০৯:১১

পাকিস্থানের রাজধানীতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ ইন্টারনেট সেবা বন্ধ

Manual1 Ad Code

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) রাজধানী ইসলামাবাদে বিক্ষোভের পরিকল্পনা করায় সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। বিক্ষোভ ঠেকাতে রাজধানীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।

ইমরান খান ১৩ নভেম্বর দেশব্যাপী ‘চূড়ান্ত আহ্বান’ নামে একটি আন্দোলনের ডাক দেন, যা ২৪ নভেম্বর শুরু করার পরিকল্পনা করা হয়। ভোট চুরি, অন্যায় গ্রেপ্তার, এবং সংবিধানের ২৬তম সংশোধনীর প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

Manual3 Ad Code

সরকার এই কর্মসূচি ঠেকাতে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করলে আদালত পিটিআই-এর বিক্ষোভকে বেআইনি ঘোষণা করে। আদালত ফেডারেল সরকারকে রাজধানীতে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে এবং জনজীবন যাতে ব্যাহত না হয়, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে।

Manual5 Ad Code

তবে সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও খাইবার পাখতুনখোয়া থেকে মিছিলগুলো রবিবার সকালে ইসলামাবাদের দিকে রওনা দেয়। মিছিল ঠেকাতে হাসানাবদলের জিটি রোড এবং মোটরওয়েতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ