ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির এজিএম সম্পন্ন, কমিটি গঠন

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৪ নভে ২০২৪ ০৬:১১

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির এজিএম সম্পন্ন, কমিটি গঠন

Manual8 Ad Code

মো. মুন্না মিয়া, যুক্তরাজ্য (লন্ডন)

Manual8 Ad Code

যুক্তরাজ্যে বসবাসরত বাঙালি সাংবাদিকদের সংগঠন ‘ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির’ ৭ম এজিএম সম্পন্ন হয়েছে। এজিএম শেষে ১ বছর মেয়াদী ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

Manual6 Ad Code

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের এক হল রুমে এ এজিএম অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ড. আনসার আহমদ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের যুক্তরাজ্য প্রতিনিধি জুবায়ের আহমদের পরিচালনায় সংগঠনের বার্ষিক ট্রেজারার রিপোর্ট তুলে ধরেন ইউকে বাংলা গার্ডিয়ান ম্যাগাজিনের এসিসটেন্ট সম্পাদক ও সংগঠনের
ট্রেজারার এসকেএম আশরাফুল হুদা। এরআগে সংগঠনের বার্ষিক রিপোর্ট পেশ করেন সেক্রেটারি জুবায়ের আহমদ।

Manual8 Ad Code

এসময় বক্তব্য রাখেন- বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান, ইউকেবিডি টিভির চেয়ারম্যাব মকিস মনসুর, সত্যবাণী স্পোর্টস রিপোর্টার জামাল আহমদ খান, বিশ্ব বাংলা নিউজ২৪ এর চেয়ারম্যান সাহেদা রহমান, বাংলা সংলাপের ব্যারিস্টার ইকবাল হোসেন, জগন্নাথপুর টাইমস এর নিউজ এডিটর মির্জা আবুল কাসেম, বাংলাদেশ ডায়েরীর রিপোর্টার ড. জয়নুল আবেদীন, ইউকেবিডি টাইমসের প্রধান সম্পাদক ড. শামসুল হক চৌধুরী, লন্ডন বিচিত্রার রিপোর্টার আব্দুল বাছির, রেড টাইম এর আসমা মতিন, ইমদাদুন খান, ইকরা বাংলা টিভির উপস্থাপিকা হাফসা ইসলাম, আই অন টিভির মুন কোরেশী, আই অন টিভির হেনা বেগম, মনুজ সম্পাদক ফয়জুর রহমান ফয়েজ, ইউকে বাংলা গার্ডিয়ানের সালেহ আহমদ, হবিগঞ্জ এক্সপ্রেসের লন্ডন প্রতিনিধি এ রহমান অলি, ভোরের কাগজ এর যুক্তরাজ্য প্রতিনিধি ড. আজিজুল আম্বিয়া, ভয়েস অব টাওয়ার হ্যামলেটসের সম্পাদক সুয়েজ মিয়া, এনএল২৪ এর রিপোর্টার নুরুন নাবী, বাংলাভিউ’র শামীম আশরাফ, সিলেট ভিউ’র রিপোর্টার মো. মুন্না মিয়া, সত্যবাণীর ইমরান মাহমুদ ও রেড টাইমস এর শিফন মিয়া প্রমুখ।

Manual3 Ad Code

এজিএম শেষে নতুন কমিটি ২০২৫ খ্রিস্টাব্দের জন্য নির্বাচন কমিশনার এটিএম মনিরুজ্জামান উপস্থিততে সবার সর্বসম্মতিক্রমে ব্যাপক আলোচনা শেষে জগন্নাথপুর টাইমসের সম্পাদক সাজিদুর রহমানকে সভাপতি ও বিলেত ম্যাগাজিনের মিজানুর রহমান মীরুকে সেক্রেটারি করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ