বাংলাদেশি বংশোদ্ভূত আপসানা বেগমসহ ৭ ব্রিটিশ এমপি বহিষ্কার!

প্রকাশিত:শুক্রবার, ২৬ জুলা ২০২৪ ০৮:০৭

বাংলাদেশি বংশোদ্ভূত আপসানা বেগমসহ ৭ ব্রিটিশ এমপি বহিষ্কার!

Manual6 Ad Code

বাংলাদশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আপসানা বেগমসহ লেবার পার্টির ৭ এমপিকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। ব্রিটেনের পার্লামেন্টে দুই সন্তানের সুবিধার সীমা তুলে নেয়ার পক্ষে ভোট দেয়ায় তাদের বহিষ্কার করা হয়।

Manual1 Ad Code

মঙ্গলবার (২৩ জুলাই) ব্রিটিশ পার্লামেন্টে লেবার সরকারের প্রথম ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ১০৩ জন এবং বিপক্ষে পড়েছে ৩৬৩ ভোট। ফলে প্রস্তাবটি বাতিল হয়ে গেছে।

এই প্রস্তাব পাস হলে যুক্তরাজ্যে দুই সন্তানের বেশি হলেও চাইল্ড ট্যাক্স ক্রেডিট (সামাজিক সুবিধা) দাবি করতে পারতেন বাবা-মায়েরা। কিন্তু প্রস্তাবটি পাস না হওয়ায় তারা সেই সুবিধা পাচ্ছেন না। বর্তমানে শুধু দুই সন্তানের জন্য এই সুবিধা পাচ্ছেন তারা।

পার্লামেন্টে ভোটাভুটিতে প্রস্তাবটি বাতিল হয়ে যাওয়ার পর সাবেক ছায়া অর্থমন্ত্রী জন ম্যাকডোনেলসহ রিচার্ড বার্গন, ইয়ান বার্নি, রেবেকা লং-বেইলি, ইমরান হুসেন, আপসানা বেগম ও জারাহ সুলতানাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়।

Manual7 Ad Code

তবে পার্লামেন্টে তাদের সদস্যপদ বহাল থাকছে। আগামী ছয় মাস তারা স্বতন্ত্র সদস্য হিসেবে ভূমিকা পালন করবেন।

Manual7 Ad Code

ইউগভের সাম্প্রতিক এক জরিপ বলছে, যুক্তরাজ্যের ৬০ শতাংশ মানুষ মনে করেন দুই সন্তান নীতি বহাল থাকা উচিত।

উল্লেখ্য, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবার নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। দেশটিতে টানা ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির এবার ভরাডুবি হয়েছে। এবারের নির্বাচনে লেবার পার্টির মনোনয়নে জয়লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার প্রার্থী।

Manual2 Ad Code

পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউস আসন থেকে লেবার পার্টির মনোনয়নে দ্বিতীয়বারের মতো জয় পান আপসানা বেগম। মোট ১৮ হাজার ৫৩৫ ভোট পেয়ে এবারের নির্বাচনে জয়লাভ করেন তিনি।

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান

এ সংক্রান্ত আরও সংবাদ