কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ৭৩ আসনে পিছিয়ে

প্রকাশিত:মঙ্গলবার, ০৪ জুন ২০২৪ ০১:০৬

কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ৭৩ আসনে পিছিয়ে

Manual7 Ad Code

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনার প্রথম ৪ ঘণ্টায় এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এখন পর্যন্ত ৭৩ আসনে পিছিয়ে রয়েছে।

Manual7 Ad Code

ইন্ডিয়ান এক্সপ্রেসের লাইভ আপডেটের (বাংলাদেশ সময় ১২টা ৪০ মিনিট) তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯৮টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২২৫টি আসনে। অন্যান্য দলগুলো এগিয়ে ২০ আসনে। ৫৪৩ আসনের মধ্য দিল্লিতে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।

Manual8 Ad Code

পশ্চিমবঙ্গে ভোট গণনায় এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এই রাজ্যে লোকসভার আসন ৪২টি। এর মধ্যে তৃণমূল কংগ্রেস ২৮ আসনে এগিয়ে রয়েছে।  মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পশ্চিমবঙ্গে ৩৩ আসনে এগিয়ে আছে। নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে ৯ আসনে।

এ সংক্রান্ত আরও সংবাদ