সৌদি আরবে ঈদ ১০ এপ্রিল

প্রকাশিত:Monday, 08 Apr 2024 10:04

সৌদি আরবে ঈদ ১০ এপ্রিল

Manual5 Ad Code

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ অবস্থায় দেশটিতে আগামী বুধবার ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সোমবার (৮ এপ্রিল) রাতে এক্সে (সাবেক টুইটার) আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

Manual1 Ad Code

পবিত্র কাবা শরীফের এক্স অ্যাকাউন্টেও একই তথ্য জানানো হয়েছে।

Manual7 Ad Code

এতে বলা হয়, ঈদুল ফিতর আগামী বুধবার উদযাপিত হবে।

Manual7 Ad Code

সৌদি গেজেট এক্সে এক পোস্টে জানায়, শাওয়াল মাসের চাঁদ সোমবার দেখা যায়নি। এর অর্থ হলো এ বছর রমজান মাস ৩০ দিন এবং ঈদ ১০ এপ্রিল বুধবার।

Manual8 Ad Code

প্রসঙ্গত, বিভিন্ন আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থা আগেই জানিয়েছিল যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত মিসরসহ সমগ্র মধ্যপ্রাচ্যে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে ৯ এপ্রিল। সেই হিসেবে ১০ এপ্রিল ঈদুল ফিতর উদযাপন করবেন মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিমরা।

ইসলাম ধর্মাবলম্বীদের দুই ঈদের মধ্যে প্রথমটির নাম ঈদুল ফিতর। আরবি চান্দ্র বর্ষপঞ্জির ৯ম মাস রমজানে ১ মাস উপবাস এবং ধর্মীয় আচার পালন শেষে এই ঈদের মধ্যে দিয়ে ফের স্বাভাবিক জীবনযাত্রায় প্রবেশ করেন মুসলিমরা। দশম মাস শাওয়ালের প্রথম চাঁদ উদয়ের পর থেকেই প্রকৃত অর্থে শুরু হয়ে যায় ঈদুল ফিতর উদযাপন।

এ সংক্রান্ত আরও সংবাদ