১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৪ জানু ২০২৪ ০৭:০১
সুরমাভিউ:- উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে সিলেট নগরীতে এক আনন্দ র্যালি বের করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাইম আহমদ এর নেতৃত্বে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
এসময় সিলেট মহানগর ছাত্রলীগের বিভিন্ন ৪২টি ওয়ার্ড ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766