মৌলভীবাজার জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

প্রকাশিত:বুধবার, ২৭ মে ২০২৬ ০৪:০৫

মৌলভীবাজার জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

Manual2 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজার জেলায় সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-এর উদ্যোগে এবং  প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির আলোকে এই সহায়তা কার্যক্রম উপজেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।
সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের মানবিক সহায়তার নিমিত্ত  জেলার চারটি উপজেলায় (শ্রীমঙ্গল, কমলগঞ্জ,বড়লেখা ও জুড়ী) মঙ্গলবার ২৬ মে থেকে আনুষ্ঠানিকভাবে চাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলার বাকি উপজেলাগুলোতেও কার্যক্রম শুরু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় মৌলভীবাজারের বড়লেখা, শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও জুড়ী উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এসব কর্মসূচিতে  সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর মাঝে আগামী তিন মাস মে থেকে জুলাই পর্যন্ত পরিবারপ্রতি প্রতি মাসে ১৫ কেজি চাল ও ৩ হাজার টাকা করে মানবিক সহায়তা বিতরণ করা হবে।
মৌলভীবাজার জেলায় প্রাথমিকভাবে  ১২ হাজার ৩০১ জন ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে এ সহায়তার আওতায় আনা হয়েছে। পরবর্তীতে প্রাপ্তি সাপেক্ষে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে এ সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ