একতরফা তফসিল বাতিলের দাবিতে আগামীকাল ইসলামী আন্দোলনের বিক্ষোভ

প্রকাশিত:বুধবার, ১৫ নভে ২০২৩ ০৯:১১

একতরফা তফসিল বাতিলের দাবিতে আগামীকাল ইসলামী আন্দোলনের বিক্ষোভ

Manual1 Ad Code

সুরমাভিউ:-  দলীয় সরকারের অধীনে ঘোষিত আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একতরফা তফসিল ঘোষনার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে বুধবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় বন্দর বাজারস্থ দলীয় কার্যালয়ে এক জরুরি বৈঠক  অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

এতে দলের কেন্দ্রীয় কর্মসূচি, আগামীকাল জেলায় জেলায় বিক্ষোভ মিছিলের অংশ হিসাবে, আগামীকাল সিলেটে বিক্ষোভ মিছিল উপলক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। আগামীকাল বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে বিকাল ৪ ঘটিকার সময় নগরীর কোর্ট পয়েন্ট  (কালেক্টরেট মসজিদ) থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এতে সংগঠনের সকল নেতাকর্মী ও দলমত নির্বিশেষে সকল মুক্তিকামী জনসাধারণকে বিক্ষোভ মিছিলে শরীক হওয়ার জন্য নেতৃবৃন্দ আহবান জানান।

Manual1 Ad Code

উক্ত বৈঠকটি নগর সভাপতি মুফতী সাঈদ আহমদ এর সভাপতিত্ব ও জেলা সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে আরে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলহাজ নজির আহমদ, সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আমীর উদ্দিন, মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, দ্বিনী সংগঠনের বিভাগীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসহাক আহমদ, শ্রমিক আন্দোলন জেলা সভাপতি আলহাজ্ব ফজলুল হক, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা বদরুল হক, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, জেলা প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা সুলাইমান আহমদ শাহী, মহানগর দফতর সম্পাদক জাবেদ আহমদ, জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলবাবুল হক চৌধুরী  মহানগর সদস্য আরিফুর রহমান, জেলা সদস্য হাফিজ মাওলানা রুহুল আমীন প্রমুখ নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ