মেক্সিকোতে তীব্র তাপপ্রবাহে অন্তত ১০০ জনের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার, ৩০ জুন ২০২৩ ০২:০৬


Manual6 Ad Code

তীব্র তাপপ্রবাহে গত দুই সপ্তাহে মেক্সিকোতে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৯ জুন) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

Manual2 Ad Code

জুন মাসে তিন-সপ্তাহ-ব্যাপী এ তাপপ্রবাহে দেশের কিছু অংশে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ফারেনহাইট) এর কাছাকাছি পৌঁছে যায়।

Manual3 Ad Code

প্রতিবেদনে আরও বলা হয়, প্রাণহানির তিনভাগের দুইভাগ ঘটনা ঘটেছে গত ১৮-২৪ জুনের মধ্যে। বাকি একভাগ তার আগের সপ্তাহে। গত বছরের এই সময়ে তাপপ্রবাহে মাত্র একজনের মৃত্যু হয়েছিল।

Manual7 Ad Code

মৃতদের অধিকাংশই হিট স্ট্রোক ও পানিশূন্যতায় মারা গেছেন। এরমধ্যে ৬৪ শতাংশ ঘটনা ঘটেছে টেক্সাসের সীমান্তবর্তী উত্তরের রাজ্য নিউভো লিওনে। বাকিদের বেশিরভাগই উপসাগরীয় উপকূলে প্রতিবেশী তামাউলিপাস এবং ভেরাক্রুজে।

Manual5 Ad Code

তবে বিগত কয়েকদিনে বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে। তবে এখনো দেশটির উত্তরাঞ্চলের কিছু শহরে তীব্র তাপপ্রবাহ চলছে। বুধবার দেশটির সোনোরা রাজ্যের অ্যাকোনচি শহরের তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস ছিল।

এ সংক্রান্ত আরও সংবাদ