এমপি হাবিব একাদশের কাছে ধরাশায়ী ব্যারিষ্টার সুমন একাদশ

প্রকাশিত:শনিবার, ২৮ জানু ২০২৩ ০৯:০১

Manual2 Ad Code

সুরমাভিউ:-  সকাল থেকে সাজ সাজ রব। চারদিকে উৎসবের আমেজ। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে গোটা কামালবাজার এলাকা। বিকেল সাড়ে তিনটার দিকে স্টেডিয়ামের চারদিক লোকে লোকারণ্য।

এরপর শুরু হল খেলা। প্রথমার্ধ গোল শূণ্য ড্র। দ্বিতীয়র্ধটাও তেমনই। সবাই যখন অমিমাংসিতভাবেই খেলা শেষের কথা ভাবছিলেন, ঠিক তখনই চমক দেখালেন এমপি হাবিব একাদশের খেলোয়াড় আরিফ। আচমকা এক শটে জালে জড়িয়ে দিলেন বল। চিৎকারে ফেটে পড়ল স্টেডিয়াম।

Manual3 Ad Code

শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় সারাদেশে চমক দেখানো বৃহত্তর সিলেটের হবিগঞ্জের সন্তান ব্যারিষ্টার সুমন প্রতিষ্ঠিত ফুটবল একাডেমিকে।

শনিবার (২৮ জানুয়ারি) সারাটাদিন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাজুড়ে বিরাজ করছিল উৎসবের আমেজ। বিকেলে কামালবাজারের রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজ ও লিডিং ইউনিভার্সিটির মাঠে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমি মাঠে নামছে। তাদের মোকাবেলা করছে এমপি হাবিবুর রহমান হাবিব ফুটবল একাদশ- এমন খবরে গত কয়েকদিন ধরেই দক্ষিণ সুরমা উপজেলাজুড়ে তোলপাড় চলছিল। বিশেষ করে ফুটবল অনুরাগীদের মধ্যে।

Manual1 Ad Code

আর তাই শনিবার ১০ থেকে ৮০ বছরের বৃদ্ধদেরও দেখা গেছে মাঠের চারদিকে। কয়েক হাজার দর্শকের সমাগমে গমগম করছিল মাঠের চারদিক।

Manual6 Ad Code

এমন একটা পরিবেশে বিকেল সাড়ে তিনটার দিকে মাঠে নামেন উভয় দলের খেলোয়াড়রা। ৪টার দিকে খেলার উদ্বোধন করেন শিল্পপতি, সমাজসেবি ও শিক্ষানুরাগী ড. সৈয়দ রাগীব আলী।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রীতি ফুটবল ম্যাচের আয়োজক ও সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব।

তিনি তার বক্তব্যে ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমিকে দক্ষিণ সুরমায় স্বাগত জানিয়ে বলেন, আমি নির্বাচিত হওয়ার পর দক্ষিণ সুরমা উপজেলায় ব্রিজ কালভার্ট নির্মাণসহ বিভিন্ন খাতে প্রায় ২৫ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। আগামী সংসদ নির্বাচনে আবার বিজয়ী হতে পারলে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ দিব। এতে আমাদের কিশোর তরুণরা মাদকের করাল গ্রাস থেকে মুক্ত থাকবে।

Manual1 Ad Code

ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা, ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন তার বক্তব্যে বলেন, দক্ষিণ সুরমায় যে আতিথেয়তা পেয়েছি তা সারাজীবন মনে থাকবে। এজন্য আমি এমপি হাবিবসহ এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।

তিনি বলেন, এখানে ফুটবল খেলতে এসেছি। কিন্তু এমপি হাবিব একাদশকে হারাতে নয়। হারাতে এসেছি বাংলাদেশের ফুটবলকে যারা ধ্বংস করেছে তাদেরকে। আজ এখানে হাজার হাজার ফুটবল সমর্থক দেখে আমি আশাবাদী, এই সমর্থকদের সুবাদে একদিন বাংলাদেশ বিশ্বকাপে খেলতে সক্ষম হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য মতিউর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ও দানবীর শিক্ষানুরাগী এমএ হাসিম।

প্রীতি ফুটবল ম্যাচ পরিচালনা কমিটির আহবায়ক এমদাদুর রহমান এমদাদের সভাপেিত্ব ও মকব্বির আলী এবং আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।