সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই : এম আর টুনু তালুকদার

প্রকাশিত:বুধবার, ২৫ জানু ২০২৩ ১০:০১


Manual7 Ad Code

সুরমাভিউ:-  ৭নং দেওকলস ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম আর টুনু তালুকদার বলেছেন, খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে তৈরী করে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্ব। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর, পরিশীলিত।

Manual1 Ad Code

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে বড়ধিরারাই সাদপুর এসএন স্পোর্টিং ক্লাবের আয়োজনে ২য় ডে-নাইট ফুটসাল টুর্ণামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

৬ নং দেওকলস ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি আছকর আলীর সভাপতিত্বে ও সোহেল আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক, ক্রীড়ানুরাগী ও যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন হাফিজ, লায়েক, শামীম প্রমুখ। বিজ্ঞপ্তি