নিয়মিত খেলাধুলায় শারিরীক ও মানষিক বিকাশ ঘটে : হাবিবুর রহমান হাবিব এমপি

প্রকাশিত:শুক্রবার, ১৩ জানু ২০২৩ ০৬:০১

Manual1 Ad Code

সুরমাভিউ:-  সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, নিয়মিত খেলাধুলায় শারিরীক ও মানষিক বিকাশ ঘটে। খেলাধুলা আমাদের তরুন সমাজকে মাদক থেকে দূরে রাখে। বেশি বেশি করে এরকম ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে হবে। ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। দক্ষিণ সুরমায় অগ্রাধিকার ভিত্তিতে বেশ কয়েকটি মাঠের সংস্কারসহ উন্নয়নকার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সিলেট-৩ আসনে খেলাধুলায় দল, মতের উঠে গিয়ে আমি কাজ করতে চাই, আপনারা সহযোগিতার হাত প্রসারিত করবেন।

অত্র এলাকার কৃতি সন্তান সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম সৈয়দ আবু নসর, সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজ উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম আব্দুর শুকুর সহ নেতৃবৃন্দকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।

Manual8 Ad Code

তিনি ৩য় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধনকালে এই কথাগুলো বলেন। শুক্রবার (১৩ই জানুয়ারি) বিকাল ৩টায় সিলেট নগরীর ৪০নং ওয়ার্ডের ইছরাব আলী হাই স্কুল ও কলেজ মাঠে ৩য় বারের মতো এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা   সৈয়দ আলী আজম মুকুল এর সভাপতিত্বে ও ইব্রাহিম খলিল ও তালহা আহমদ এর যৌথ পরিচালনায উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম আহমদ, শাকিল আহমদ দুলাল, ওয়াহেদ আহমদ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আলী রাজা, সাবেক কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান আনা মিয়া, সাধারণ সম্পাদক আকতার উদ্দিন, সাবেক মেম্বার কামাল আহমদ কাবুল, টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা ইকবাল হোসেন মিঠু, জনতা ক্লাবের সহ সভাপতি মাহমুদ হোসেন শাহিন, এহতেশামুল হাসান লয়েছ, জনতা ক্লাবের সাধারণ সম্পাদক সাদেক আহমদ, রেজার করিম রাজন, আব্দুল আলীম, সাব্বির আহমদ সুহেল, জমির উদ্দিন, ওহিদুল ইসলাম, সালমান আহমদ রিমন, সদরুল ইসলাম, শাহনুর খান, আমজাদ আহমদ, উজ্জল আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

উদ্বোধনী খেলায় এম,কে গ্যালাকটিকো ও বাগলা ফুটবল একাদশ মোকাবেলা করে। সিলেট জেলার সেরা ৩২টি ফুটবলে টিম অংশগ্রহণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

Manual7 Ad Code