সোমবার (৯ জানুয়ারি) ইউনিয়নের পেশকার গাঁও হোম ভেন্যুতে এ একাদশ টি-২০ লীগের উদ্বোধন করেন তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমেদ।
ফেডারেশনের সভাপতি রিপন আহমেদ এর সভাপতিত্বে ও সহ-সভাপতি জুয়েল আহমেদ’র পরিচালনা উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী আতিকুর রহমান লিটন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী সাজিদুর রহমান সুহেল, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা মুসলিম আলী, উপদেষ্টা সদস্য আকলিছ আলী, ফ্রান্স প্রবাসী নিজাম উদ্দিন, ফেডারেশনের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, শামীম আহমেদ, হাসান খান রিপন, তোফায়েল আহমেদ রুবেল, শাহিন আহমেদ, আলাউদ্দিন, আফতর আলী, সায়েম আহমেদ, আহমদ, ইমন আহমেদ ও এলাকার সর্বস্তরের ক্রিকেটমোদী ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় সবুজ বাংলা ক্রিকেট ক্লাব বনাম বড়তলা কিংস স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। ২০ ওভারের খেলায় সবুজ বাংলা ক্রিকেট ক্লাব ২২৭ রান সংগ্রহ করে এবং বিপরীতে বড়তলা কিংস স্পোর্টিং ক্লাব ১৯ ওভার ৫ বল শেষে ২৭ রানে অলআউট হয়। ম্যাব অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সবুজ বাংলা ক্রিকেট ক্লাবের আজিজুর রহমান ময়না। বিজ্ঞপ্তি