হাই-স্কোরিং ম্যাচে মাশরাফির সিলেটের দুর্দান্ত জয়

প্রকাশিত:রবিবার, ০৮ জানু ২০২৩ ০৮:০১

Manual4 Ad Code

মিরপুরে অনুষ্ঠিত বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৯৪ রান তুলে ফরচুন বরিশাল। রান তাড়া করতে নেমে ৬ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট।

হাই-স্কোরিং ম্যাচে রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ১ রানে আউট হন কলিন অ্যাকারম্যান। তবে দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত আর তৌহিদ হৃদয় ৬৭ বলে ১০১ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান। ৪০ বলে ৫ চার আর ১ ছক্কায় ৪৮ রান করে রানআউটের ফাঁদে পড়েন শান্ত। আর হাফ-সেঞ্চুরিয়ান তৌহিদ হৃদয় ৩৪ বলে ৭ চার আর ১ ছক্কায় করেন ৫৪।

Manual7 Ad Code

এরপর মাত্র ১৮ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন জাকির হাসান। আর শেষদিকে ক্রিজে থেকে দলকে লিড দেন মুশফিকুর রহিম আর থিসারা পেরেরা। ১১ বলে ২৩ রানে মুশফিকুর রহিম ও মাত্র ৯ বলে ২০ রানে পেরেরা অপরাজিত থাকেন।

Manual4 Ad Code

এর আগে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ফরচুন বরিশালের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট দলকে ঝড়ো সূচনা এনে দেন দুই ওপেনার। ওপেনিং জুটিতে মাত্র ৭.২ ওভারে আসে ৬৭ রান। ২১ বলে ২৯ রানে আউট হন এনামুল হক বিজয়। আর ২৫ বলে ৩৫ রান করেন চতুরঙ্গ ডি সিলভা।

Manual1 Ad Code

এরপর ১০ বলে ১৩ রানে ইফতেখার আউট হওয়ার পর মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে ব্যাট হাতে মিরপুরে ঝড় তুলেন সাকিব আল হাসান। রিয়াদ ১৩ রানে ফিরলেও থামেনি সাকিবের ব্যাট। মাত্র ২৬ বলে ফিফটি পূরণের পর শেষ ওভারের প্রথম বলে ৬৭ রানে আউট হন সাকিব। মাত্র ৩২ বলে খেলা তার এই ইনিংসটি সাতটি চার ও চারটি ছয়ে সাজানো।

Manual3 Ad Code

এদিকে ৩ রানে হায়দার আলি ও ১ রানে মেহেদী হাসান মিরাজ সাজঘরে ফেরেন। আর ১৭ রানে করিম জানাত ও শূন্যরানে কামরুল ইসলাম রাব্বি অপরাজিত থাকেন।

সিলেট স্ট্রাইকার্সের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন দলনেতা মাশরাফি বিন মর্তুজা। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন ইমাদ ওয়াসিম, থিসারা পেরেরা ও রেজাউর রহমান রাজা।