২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৩ অক্টো ২০২২ ০২:১০
বালাগঞ্জ প্রতিনিধি:- বালাগঞ্জে কুশিয়ারা নদীতে অজ্ঞাত একটি মেয়ে শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর ) সকালে কুশিয়ারা নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
বালাগঞ্জ থানার এস আই জহুর লাল তথ্যটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা শিশুর মৃতদেহটি উদ্ধার করেছি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আড়াই থেকে তিন বছরের মেয়ে শিশুটির মৃতদেহ নদীতে ভেসে এসে বালাগঞ্জ বাজার সংলগ্ন সাজ্জাদ আবাসিক এলাকায় আটকে যায়। সকালে মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
Helpline - +88 01719305766