বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার জনপ্রতিনিধিদের সাথে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার, ১১ অক্টো ২০২২ ১০:১০

বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার জনপ্রতিনিধিদের সাথে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual4 Ad Code

সুরমাভিউ:-  বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সিলেট জেলার ১৩টি উপজেলার জনপ্রতিনিধিদের সাথে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জননেতা এডভোকেট নাসির উদ্দিন খানের উদ্যোগে আজ মঙ্গলবার (১১ অক্টোবর’২০২২) সিলেটের বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দুপুর ১টায় বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য জননেতা মোস্তাকুর রহমান মফুর এর সভাপতিত্বে এবং বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বোয়ালজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য জননেতা আনহার মিয়া’র সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য জননেতা হাবিবুর রহমান হাবিব।

বিশেষ অতিথি সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামছ উদ্দিন সামস।

Manual4 Ad Code

সভায় বক্তব্য রাখেন পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান, দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল মালেক, ইউপি সদস্য এম.এ মুহিত, ইউপি সদস্য মুক্তিদা চন্দন, ইউপি সদস্য তারা মিয়া, ইউপি সদস্য আহমেদ বেলাল, ইউপি সদস্য মির্জা আবু নাসের জাহের, ইউপি সদস্য জয়দীপ চন্দ দাস, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ছায়রা বেগম প্রমূখ।

সন্ধ্যা ৭ টায় ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকার আনিকা কমিউনিটি সেন্টারে গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর মজনু মিয়া’র সভাপতিত্বে এবং সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমেদ মূসা’র পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

Manual8 Ad Code

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান।

Manual7 Ad Code

সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তৌফিক রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমেদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ শাকির আহমদ শাহিন, সদস্য আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুফচ্ছির হোসেন মনর, ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলীউল্লাহ বদরুল, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান, পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখর উদ্দিন, ইউপি সদস্য আনহার আহমদ প্রমূখ।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ আজমল আলী, সদস্য গোলাপ মিয়া।

এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলার বিভিন্ন পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধি, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ