গোলাপগঞ্জে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও সমাবেশ

প্রকাশিত:সোমবার, ১৯ সেপ্টে ২০২২ ১০:০৯

গোলাপগঞ্জে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও সমাবেশ

Manual4 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:-  দেশব্যাপী ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য, তান্ডবের’ প্রতিবাদে গোলাপগঞ্জে উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ(গোল্ডেন) গ্রুপের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

সোমবার বিকেল ৪টায় গোল্ডেন গ্রুপের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখরের সভাপতিত্বে এক পথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুমন আলীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আজমল হোসেন মনি, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, ইজলাল আহমদ, এনাম উদ্দিন, শরফ উদ্দিন, আলাউদ্দিন আলাই, আব্দুল জলিল, তাহির আলী, সালাম আলী, আব্দুল কুদ্দুছ, মারজান আহমদ রিপন, আব্দুস সালাম।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা এনামুল হক এনাম, তারেক আহমদ, শাহজাহান আহমদ, শামিম আহমদ, আব্দুল কাইয়ুম, শাহিন আহমদ, লিটন আহমদ, শাহনাজ আহমদ, মালেক আহমদ, প্রদীপ চন্দ্র পাল, মকতার আহমদ, পৌর যুবলীগ নেতা রাহি আহমদ, এমদাদুর রহমান, রুবেল আহমদ প্রমুখ।

মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মীরা উপস্থিত হোন।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ