সিলেটের ব্যবসায়ী বিনয়েন্দু দে সন্টুর পরলোক গমন

প্রকাশিত:সোমবার, ১৯ সেপ্টে ২০২২ ০৮:০৯

সিলেটের ব্যবসায়ী বিনয়েন্দু দে সন্টুর পরলোক গমন

Manual4 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী বিনয়েন্দু দে সন্টু পরলোক গমন করেছেন।

Manual4 Ad Code

আজ ( ১৯ সেপ্টেম্বর ) সকাল ৮টায় তিনি নগরীর একটি বেরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

তিনি এক ছেলে, এক মেয়ে তিন নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Manual5 Ad Code

আজ সোমবার দুপুর ১টায় নগরীর চালিবন্দরস্ত শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

Manual5 Ad Code

সন্টু সিলেটের প্রয়াত ক্রীড়া সংগঠক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি, সমাজসেবক বিমলেন্দু দে নান্টুর ছোটো ভাই।

Manual1 Ad Code

প্রয়াত এই ব্যবসায়ীর আত্মার শান্তি কামনায় সবার আশীর্বাদ চেয়েছেন তাঁর ভ্রাতুষ্পুত্র ও বিমলেন্দু দে নান্টুর ছেলে বিশ্বজিত দে জয়।

এ সংক্রান্ত আরও সংবাদ