সিসিকের ১০৪০ কোটি ২০ লক্ষ টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত:সোমবার, ১৯ সেপ্টে ২০২২ ০৭:০৯

সিসিকের ১০৪০ কোটি ২০ লক্ষ টাকার বাজেট ঘোষণা

Manual6 Ad Code

সুরমাভিউ:-  সিলেট সিটি কর্পোরেশনের ২০২২-২৩ অর্থবছরের ১০৪০ কোটি ২০ লক্ষ ৪৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। তৃতীয়বারের মতো এবারো আয় ও ব্যয় সমপরিমাণ দেখিয়ে এই বাজেট প্রণয়ন করা হয়।

Manual7 Ad Code

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর একটি কনফারেন্স হলে সাংবাদিক ও সুধী সমাজের উপস্থিতিতে এই বাজেট পেশ করেন।

Manual5 Ad Code

বাজেটে হোল্ডিং ট্যাক্স থেকে ৪৫ কোটি ২ লক্ষ ২৮ হাজার টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের ওপর কর ১৬ কোটি টাকা, পেশা ব্যবসার ওপর কর ৮ কোটি ৫০ লক্ষ টাকা, সিটি কর্পোরেশনের সম্পত্তি ও দোকান ভাড়া বাবদ ৪ কোটি ৫০ হাজার টাকা, পানির সংযোগের মাসিক চার্জ বাবদ ৬ কোটি ৫০ লক্ষ টাকাসহ বিভিন্ন খাতে সর্বমোট ১০১ কোটি ১০ লক্ষ ৫০ হাজার টাকা সিসিকের উল্লেখযোগ্য প্রাক্কলিত আয় ধরা হয়েছে।

বাজেটে উল্লেখযোগ্য ব্যয়ের খাত হিসেবে মহানগরীর জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ প্রকল্প উল্লেখ করা হয়েছে। এ খাতে ব্যয় ধরা হয়েছে ৪৮০ কোটি টাকা। এছাড়া রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৯০ কোটির টাকারও বেশি।

নাগরিকদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা ও সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে এই বাজেট পেশ করেছেন বলে উল্লেখ করেন মেয়র আরিফ।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ