গোলাপগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেপ্তার ৬

প্রকাশিত:সোমবার, ১৯ সেপ্টে ২০২২ ০৬:০৯

গোলাপগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেপ্তার ৬

Manual1 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:-  গোলাপগঞ্জে সুরমা নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৬জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

Manual6 Ad Code

রোববার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মোল্লাগ্রামে সুরমা নদীর পাড় থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মোগলাবাজার উপজেলার তৈয়ব কামাল গ্রামের গোলাম কিবরিয়া শিকদারের ছেলে ফয়জুল ইসলাম শিকদার তারেক (৪২), সুনামগঞ্জ সদর উপজেলার আইমাগাঁও গ্রামের আব্দুস সালামের ছেলে চান মিয়া (২৮), বরগুনা সদর উপজেলার ডালভাঙা গ্রামের মৃত হাতেম শিলদারের ছেলে ফিরোজ (৪৫), একই উপজেলার নলটুনা গ্রামের মতিউর রহমানের ছেলে রিয়াজুল ইসলাম (২৮), বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ভাবানীপুর গ্রামের মান্নাফ হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার (২৮) ও বরগুনা সদর উপজেলার নলটুনা গ্রামের মো.লাল মিয়ার ছেলে সুজন (২২)।

Manual3 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের মোল্লাগ্রামে সুরমা নদীর পাড় থেকে একটি ভুমিখেকো চক্র অবৈধভাবে বালু উত্তোলনের করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পের গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে ৬জনকে গ্রেপ্তার করে। এসময় আরও ২/৩ জন পালিয়ে যায়। অভিযানে ভলগেট, ড্রেজার মেশিন ও ১ হাজার ফুট বালু জব্দ করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ