এডভোকেট নাসির উদ্দিন খানের মনোনয়ন বৈধ ঘোষণা

প্রকাশিত:রবিবার, ১৮ সেপ্টে ২০২২ ০৩:০৯

এডভোকেট নাসির উদ্দিন খানের মনোনয়ন বৈধ ঘোষণা

Manual1 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলা পরিষদ নির্বাচনে একক চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নাসির উদ্দিন খানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (১৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন যাচাক শেষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুজিবর রহমান এ ঘোষণা দেন।

Manual4 Ad Code

এর আগে গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মজিবর রহমানের কাছে নাসির উদ্দিন খান তাঁর মনোনয়নপত্র জমা দেন।

Manual5 Ad Code

সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এবছর একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নাসির উদ্দিন খান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Manual1 Ad Code

জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের চার নেতা। আওয়ামী লীগের ওই নেতৃবৃন্দ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছিলেন।

নাসির উদ্দিন খান ছাড়াও জেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং জেলা পরিষদের বর্তমান প্রশাসক জয়নাল আবেদীন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ