মোগলাবাজার পরিদর্শনে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নীরা

প্রকাশিত:মঙ্গলবার, ১৩ সেপ্টে ২০২২ ০৮:০৯

মোগলাবাজার পরিদর্শনে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নীরা

Manual6 Ad Code

সুরমাভিউ:-  মোগলাবাজার পরিদর্শন করেছেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা। গত ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে শত বছরের কাঁঠাল বিক্রির স্থানে নির্মিত সেড মৎস্যজীবীরা ব্যবহার করার বিরুদ্ধে কাঁঠাল ব্যবসায়ীদের আপত্তির প্রেক্ষিতে বাজার পরিদর্শনকালে তিনি ব্যবসায়ীদের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন।

Manual3 Ad Code

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোগলাবাজারের শত বছরের কাঁঠাল বিক্রির স্থানেই ব্যবসায়ীদের কাঁঠাল ক্রয়-বিক্রয় করার নির্দেশ দেন।

Manual4 Ad Code

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, বিশিষ্ট মুরব্বী আব্দুল গফফার, মুজিবুর রহমান, জয়নাল আবেদীন, হেলাল আহমদ, আব্দুল কুদ্দুস, মনির মিয়া মেম্বার, আব্দুল করিম, মাসুক মিয়া বটল, নিজাম উদ্দীন, সেবুল আহমদ, চেরাগ আলী, লাল মিয়া, ইউপি সদস্য রুমেল আহমদ, ময়নুল হক, আইয়ুব হোসেন, রুহুল ইসলাম, মকবুল ইসলাম, করিম মিয়া, রহমত আলী রখই প্রমুখ। এছাড়াও বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মোগলাবাজারের অতীত ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য ধরে রেখে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করার আহবান জানান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ