সাজেদা চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় জেলা আ’লীগের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার, ১২ সেপ্টে ২০২২ ০৭:০৯

সাজেদা চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় জেলা আ’লীগের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Manual6 Ad Code

সুরমাভিউ:-  বর্ষীয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, মাননীয় সংসদ উপনেতা, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য সদ্য প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরী’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ সোমবার (১২ সেপ্টেম্বর ২০২২) বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, কোষাধ্যক্ষ শমসের জামাল, উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আবদাল মিয়া, এডভোকেট মনসুর রশীদ, সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সিলেট জেলা মৎস্যজীবী লীগের সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস প্রমুখ।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ