সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে সিলেট জেলা আ’লীগের শোক

প্রকাশিত:সোমবার, ১২ সেপ্টে ২০২২ ০৮:০৯

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে সিলেট জেলা আ’লীগের শোক

Manual4 Ad Code

সুরমাভিউ:-  বর্ষীয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, মাননীয় সংসদ উপনেতা, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত ৬ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে সৈয়দা সাজেদা চৌধুরীকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি।

Manual3 Ad Code

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান ও সিলেট জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ