সাস্টিয়ান সুনামগঞ্জের নৌভ্রমণ অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার, ১১ সেপ্টে ২০২২ ০৭:০৯

সাস্টিয়ান সুনামগঞ্জের নৌভ্রমণ অনুষ্ঠিত

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:-  সুনামগঞ্জে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্টিয়ান সুনামগঞ্জ’ এর দিনব্যাপী নৌভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

শুক্রবার দিনব্যাপী সুনামগঞ্জ শহরের রিভার ভিউ হতে নৌকা ছাড়ে টাঙ্গুয়ার হাওর এবং নীলাদ্রির (শহীদ সিরাজ লেক) উদ্দেশ্যে। সাস্টিয়ান সুনামগঞ্জের নৌভ্রমণ আয়োজক কমিটির মাধ্যমে জানা যায় যে, গত প্রায় ১ মাস যাবত তারা এই নৌভ্রমণের প্রস্তুতি নিয়ে আসছিলেন। এই নৌভ্রমণে অংশগ্রহণের জন্য গত সেপ্টেম্বর পর্যন্ত রেজিষ্ট্রেশন করার সময় বেঁধে দেয়া হয়। এই সময়ের মধ্যে মোট ৮১ জন সাবেক ও বর্তমান সাস্টিয়ান রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন। এর মধ্যে পরিবার সহ অনেকেই রেজিষ্ট্রেশন করেন। যার ফলে মোট সংখ্যা দাঁড়ায় শতাধিক। রেজিষ্ট্রেশনকারীদের মধ্যে ছিলেন জন্মসূত্রে সুনামগঞ্জ জেলার সন্তান ও সাস্টিয়ান এবং চাকুরীসূত্রে সুনামগঞ্জে অবস্থানকারী সাস্টিয়ান।

Manual4 Ad Code

সাস্টিয়ান সুনামগঞ্জের নৌভ্রমণে অংশগ্রহণকারীদের জন্য ছিল টি-শার্ট, টুপি, চাবির রিং ইত্যাদি। সুনামগঞ্জের দুজন স্থানীয় ও সাস্টিয়ান শিল্পীদের অংশগ্রহণে নৌকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর সাথে ছিল ছোট সোনামণিদের কবিতা আবৃত্তি, ছড়া, গান পরিবেশন-এর মতো অনুষ্ঠান। দুপুরে টাঙ্গুয়ার হাওরে জল খেলা শেষে সবাই মিলে একসাথে দুপুরের খাবার গ্রহণ করেন নৌভ্রমণে অংশগ্রহণকারীগণ।

তারপর বিকেলবেলা টাঙ্গুয়ার হাওর থেকে নৌকা যাত্রা শুরু করে নীলাদ্রির (শহীদ সিরাজ লেক) দিকে। তখন সিনিয়রদের ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ, রেফেল ড্র অনুষ্ঠিত হয়। বিকালে নীলাদ্রি পৌঁছে সবাই মিলে ফটোসেশন পর্ব শেষ করে সন্ধ্যায় নৌকাটি সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে রাত ১০ঃ০০ ঘটিকায় সুনামগঞ্জ শহরের রিভার ভিউতে পৌঁছালে সাস্টিয়ান সুনামগঞ্জের নৌভ্রমণ/২০২২ এর সমাপ্তি ঘোষণা করা হয়।

Manual1 Ad Code

এবারের নৌভ্রমণ আয়োজক কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন সোনালী ব্যাংকআঞ্চলিক অফিসের ডিজিএম হিমাংশু আচার্য,কৃষি ব্যাংক ডিজিএম মো. ফয়জুর রহমান শহির, সুনামগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার, এনামুর রহিম বাবর, সোনালী ব্যাংক, আঞ্চলিক অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আতিকুল ইসলাম সজল, সাস্ট ক্লাব লি.ঢাকার সাবেক সভাপতি আক্তারুজ্জামান চৌধুরী রিন্টু, ব্র্যাক ব্যাংক, ব্যবস্থাপক, শহিদুল ইসলাম সোহাগ, বিডা সিলেট বিভাগের উপ-পরিচালক সমীর বিশ্বাস, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মির রেজা, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক (এজিএম)মৃন্ময় চক্রবর্তী, ইসলামী ব্যাংক লি.,ব্যবস্থাপক আকবর উদ্দিন, এনামুল হক এনাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিশ্বজিত চক্রবর্তী,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কাসেম, দিরাই উপজেলা নিবাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসারসাদি উর রহিম জাদিদ, সোনালী ব্যাংক,সিনিয়র অফিসার, হীরক রায়, মারুপ আহমেদ মান্না প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ