১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ১১ সেপ্টে ২০২২ ১১:০৯
সুরমাভিউ:- সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত কমিটির সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন ও সাধারণ সম্পাদক পদে মকসুদ আহমদ মকসুদকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তারা এক অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করে বলেন, কাউন্সিলে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত মুমিন ও মকসুদের নেতৃত্বে সিলেট জেলা যুবদল আগামী দিনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে স্থায়ী ভাবে কারামুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন, মানুষের ভোটাধীকার নিশ্চিতের আন্দোলন-সংগ্রামকে আরো ত্বরান্বিত করবে।
Helpline - +88 01719305766