সিলেট অঞ্চলে বন্যা সমস্যা এর সমাধান ‘ শীর্ষক আলোচনা সভা শনিবার

প্রকাশিত:শুক্রবার, ০৯ সেপ্টে ২০২২ ০৭:০৯

সিলেট অঞ্চলে বন্যা সমস্যা এর সমাধান ‘ শীর্ষক আলোচনা সভা শনিবার

Manual2 Ad Code

সুরমাভউ:-  বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে আগামী ১০ সেপ্টেম্বর, শনিবার সকাল ১১ টায় সিলেটের  চৌহাট্টাস্থ শহীদ সুলেমান হলে ‘সিলেট অঞ্চলে বন্যা সমস্যা এর সমাধান ‘ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

এতে বক্তব্য রাখবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলন সিলেট এর আহ্বায়ক এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, শাবিপ্রবি পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামির মাহমুদ, বাসদ কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য নিখিল দাস।

Manual3 Ad Code

আলোচনার ধারণাপত্র উপস্থাপন করবেন শাবিপ্রবির সহকারী অধ্যাপক মোহাম্মদ শাকিল ভূইয়া।

Manual8 Ad Code

এছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর শুক্রবার ( ৯ সেপ্টেম্বর) গনমাধ্যমে দেয়া এক বিবৃতিতে, শনিবারের আলোচনা সভা সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ