জেলা পরিষদ নির্বাচন : দলীয় মনোনয়নপত্র দাখিল করলেন এডভোকেট নাসির উদ্দিন খান

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৮ সেপ্টে ২০২২ ০১:০৯

জেলা পরিষদ নির্বাচন : দলীয় মনোনয়নপত্র দাখিল করলেন এডভোকেট নাসির উদ্দিন খান

Manual7 Ad Code

সুরমাভিউ:-  আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

জানা যায়, আগামী ১৭ অক্টোবর সিলেটসহ দেশের ৬১ টি জেলায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ গ্রহনে দলীয় মনোনয়ন পেতে বুধবার দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র দাখিল করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

Manual1 Ad Code

এসময় সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, কোষাধ্যক্ষ শমসের জামাল, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুর রহমান জামিল, উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, সিলেট মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা যুবলীগ নেতা সেলিম উদ্দিন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হাজী মাহতাব উল হাসান সমুজ, জেলা যুবলীগ নেতা মিজানুর রহমান, আহমদ হেসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

উলে­খ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিস্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর আর ভোট গ্রহন ১৭ অক্টোবর।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ