এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলংকা

প্রকাশিত:বুধবার, ০৭ সেপ্টে ২০২২ ১১:০৯

এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলংকা

Manual3 Ad Code

শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে উন্নিত পাকিস্তান। শনিবার ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলংকা।

Manual8 Ad Code

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ১৫তম আসরের ফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

বুধবার সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান করে আফগানিস্তান।

Manual2 Ad Code

টার্গেট তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখেই ১ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান। পাকিস্তানের এই জয়ে বিদায় নিশ্চিত হয়ে গেল ভারতের।

এদিন আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে আফগানরা। ৩.২ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৩৫ রান। এরপর সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে আফগানরা।

Manual5 Ad Code

নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২৯ রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান। দলের হয়ে ৩৭ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন ইবরাহিম জাদরান।

টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই আউট হন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এশিয়া কাপ শুরুর আগে দুর্দান্ত ফর্মে থাকা এই তারকা ব্যাটসম্যান এশিয়া কাপে এসে সুপার ফ্লপ। এশিয়া কাপে চার ম্যাচে ১০, ৯,১৪ ও ০ রানে ফেরেন তিনি।

বাবর আজম আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১১ রান। হাতে ছিল মাত্র এক উইকেট। উইকেটে ছিলেন দুই পেসার নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন। স্টাইকে থাকা নাসিম শাহ ফজল হক ফারুকির করা ওভারের প্রথম দুই বলে ছক্বা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

Manual8 Ad Code