কাজী নজরুল ইসলামের ৪৬ তম প্রয়াণ দিবস স্মরণে মুক্তাক্ষর

প্রকাশিত:শনিবার, ২৭ আগ ২০২২ ০৮:০৮

কাজী নজরুল ইসলামের ৪৬ তম প্রয়াণ দিবস স্মরণে মুক্তাক্ষর

Manual3 Ad Code

সুরমাভিউ:-  “আজকে আমর রুদ্ধ প্রাণের পল্বলে, বান ডেকে ঐ জাগল জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর (১২ ভাদ্র) ৪৬ তম  প্রয়াণ দিবসে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর আয়োজন করে কবির ছড়া-কবিতায় সাম্য-প্রেমের বিদ্রোহী কবিকে স্মরণ।

Manual6 Ad Code

শনিবার (২৭ আগস্ট) বিকেল ৪ টায় ইলেকট্রিক সাপ্লাই রোড রায়হোসেনস্থ মেট্রোপলিটন কিন্ডার গার্টেনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে প্রয়াণ দিবস স্মরণে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual8 Ad Code

মুক্তাক্ষরের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রশিক্ষক বিমল করের পরিচালনায় প্রিয়াশ্রী কর পিউ এর সঞ্চালনায় একক ও দলগত আবৃত্তি পরিবেশন করে শ্রাবণী দাশ বিথি, ফারজানা আক্তার, অন্বেষা ভট্টাচার্য শ্রুতি, রত্না কর ও রাফিজা ইসলাম।

Manual7 Ad Code

প্রয়াণ দিবসে কাজী নজরুল ইসলামকে কথা মালায় শ্রদ্ধা জানান শিক্ষার্থীদের পক্ষ থেকে  শ্যামা ভট্টাচার্য, আমেনা বেগম মুন্নি ও গীতিকার হাবিব উল্লাহ।

অনুষ্ঠানের সব শেষে আগামী সেপ্টেম্বর মাসে কবিতায় গুণীজনকে স্মরণের প্রস্তুতি নিতে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি মুক্তাক্ষরের পরিচালক অনুরোধ জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ