সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ২৭ আগ ২০২২ ০৭:০৮

সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত

Manual7 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শনিবার (২৭ আগস্ট) বিকেলে দক্ষিণ সুরমাস্থ সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর প্রধান কার্যালয়ে ৫টি ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন এর অন্তরভূক্ত সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং বি ১৪১৮ এর সভাপতি হাজী ময়নুল ইসলাম এর সভাপতিত্বে ও সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ২১৫৯ এর সভাপতি মো. দিলু মিয়া, কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং বি ১৪১৮ এর সাধারণ সম্পাদক মো. আব্দুল মুহিম, সাংগঠনিক সম্পাদক মো. আলী আকবর রাজন, সিলেট জেলা ইমা, লেগুনা হিউম্যান হলার শ্রমিক ইউনিয়ন ১৩২৬ এর সভাপতি হাজী রুনু মিয়া মঈন, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর সহ-সভাপতি সুন্দর আলী খান, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকবার আহমদ, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ মামুন, সিলেট জেলা অটোরিক্সা অটোটেম্পু চালক শ্রমিক জোট রেজি নং চট্ট ২০৯৭ এর সভাপতি আব্দুল আলিম ভাষানী, সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীনুর রহমান সহ ৫ টি ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ৫দফা দবি তুলে ধরেন। সেগুলো হলে- (১) সিলেটের ট্রাফিক পুলিশ কর্তৃক হয়রানী, রেকারীং বানিজ্য সহ মাত্রতিরিক্ত জরিমানা এবং সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার ও ট্রাফিক ডিসিকে প্রত্যাহার করতে হবে। ট্রাফিক অফিসে ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়াকে মানহানীকর ও অসম্মানজনক আচরণের জন্য লিখিত বিচার দিয়েও বিচার না পাওয়ায় সভায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। (২) সিলেট শ্রম আদালতের প্রতিনিধি নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার করতে হবে। শ্রমিক লীগের নাম ব্যবহার করে শ্রম দপ্তরের প্রভাব বিস্তারের মাধ্যমে শ্রমিক ইউনিয়নগুলোকে হয়রানী থেকে মুক্তি করতে হবে। (৩) মহামান্য হাইকোর্ট সুপ্রিমকোর্টের নির্দেশনার আলোকে পাথর কুয়ারীর খোলে দিতে হবে। (৪) সিলেটের ভাঙ্গা রাস্তা গুলোকে অবিলম্বে সংস্কার করে যান চলাচলের উপযোগী করে দিতে হবে। সিলেট-সুনামগঞ্জ, সুনামগঞ্জ বাইপাস রোড, কুমারগাঁও এলাকা, জকিগঞ্জ রোড, সিলেট কামালবাজার রোড সহ সকল রোড অভিলম্বে সংস্কার করতে হবে। (৫) সিলেটে নতুন সিএনজিচালিত অটোরিক্সা বিক্রি বন্ধ করতে হবে।

Manual4 Ad Code

বিক্রয়কৃত গাড়িগুলি রেজিষ্ট্রেশন দিতে হবে। বে-আইনী গাড়ি, অটোবাইক, বেটারীচালিত রিক্সা ডাম্পিংকৃত গাড়ি চলাচল বন্ধ করতে হবে। অন্যথায় আগামী ৮ সেপ্টেম্বর মনববন্ধন কর্মসূচী এবং দাবী পূরণ না হলে সর্বস্থরের শ্রমিক নিয়ে ১৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট করা দাবী জানান নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ