কানাইঘাটে কমলীনি’দের ঘরে খাবার নেই

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৫ আগ ২০২২ ০৬:০৮

কানাইঘাটে কমলীনি’দের ঘরে খাবার নেই

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:-  খাসিয়া জৈন্তিয়া পাহাড়ের পাদদেশে সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া ও নুনছড়া চা-বাগানের শ্রমিক, কমলীনি’দের ঘরে এখন আর খাবার নেই। টানা ১৭দিন কর্মবিরতি আর ধর্মঘটের ফলে তাদের ঘরে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে।

Manual4 Ad Code

আজ বৃহস্পতিবার নুনছড়া চা-বাগানের শ্রমিক কমলীনি, আলনপাত্র, সুজনামন্ডা, সারভুমি, মনিসত্রি, দুর্গামনি, রমনীপাত্র, মিনতি মাহলী ও লোভাছড়া চা-বাগানের শ্রমিক রীনা গোয়ালা সহ বেশ কয়েকজন জানান এমনিতেই সারা বছর তাদের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। অভাব অনটনের সংসার এতদিন কোন মতে কেটে গেলেও এখন আর তাদের বাচাঁর উপায় নেই।

Manual1 Ad Code

এ সময় চা-শ্রমিক কমলীনি বলেন যেখানে সারা দিন তাদের লাল চা আর বেড খেয়ে থাকতে হয় সেখানে এখন গলার কাটা হয়েছে এনজিও’দের কিস্তি। এটা যেন “মরার উপর খাঁড়া ঘা” উল্লেখ করে লোভাছড়া চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি অরুণ বাউরী, সাধারণ সম্পাদক কর্ণ কালোয়ার ও নুনছড়া চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সমর সিং ছত্রী, সাধারণ সম্পাদক সুরেন গোয়ালা বলেন এমনিতে টানা কর্মবিরতির কারনে লোভাছড়া ও নুনছড়া চা-বাগানে প্রত্যহ খাদ্য, চিকিৎসা সহ নানা সংকট দেখা দিয়েছে। এর উপর বিভিন্ন এনজিও সংস্থা বাগানের দরিদ্র শ্রমিকদের কিস্তি পরিশোধে চাপ দিচ্ছে। ফলে বাগানের চা-শ্রমিকরা এখন দিশেহারা হয়ে পড়েছেন।

Manual1 Ad Code

এমতাবস্থায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে বলেন দ্রুত তাদের খাদ্য সংকট নিবারন করা না হলে তারা অনাহারে মৃত্যু বরণ করবে। এই সংকট থেকে উত্তোরণের জন্য তারা সমাজের সর্বস্থরের মানুষের সহযোগীতা কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ