কানাইঘাটে স্বেচ্ছাসেবক দলের ১৮ ইউনিটের কমিটি বিলুপ্ত

প্রকাশিত:বুধবার, ২৪ আগ ২০২২ ০৬:০৮

কানাইঘাটে স্বেচ্ছাসেবক দলের ১৮ ইউনিটের কমিটি বিলুপ্ত

Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:-  বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড মিলে মোট ১৮টি ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

Manual4 Ad Code

আজ বুধবার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভায় এ কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়।

জানা যায় বেলা ২টায় পৌরসভাস্থ খেয়াঘাটে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল ইসলাম আমিনের পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।

Manual8 Ad Code

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শরীফুল হক।

Manual5 Ad Code

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিফতাউল কবির, দেলোয়ার হোসেন চৌধুরী, আবু আহমদ আনসারী, সৈয়দ সারওয়ার রেজা, কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারবেজ, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আবুল বাশার। এছাড়াও বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রহমান, সদস্য সচিব রিয়াজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন চৌধুরী, মস্তফা কামাল হক, আব্দুল করিম, সদস্য আলী আহমদ চৌধুরী, মিনহাজ উদ্দিন মজুমদার, কানাইঘাট সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তোফায়েল তুহিন সহ অনেকেই।

বর্ধিত সভায় প্রধান অতিথি আব্দুল আহাদ খান জামাল সরকারের নানা সমালোচনা করে বলেন সব কিছুর উর্ধ্বে উঠে দলের ত্যাগী নেতাদের নিয়ে দ্রুত সময়ের মধ্যে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি ইউনিটের কমিটি গঠন করতে হবে। কমিটি গঠনের সময় বাদপড়া নেতাকর্মীদের প্রতি লক্ষ্য রাখতে হবে। এতে যা যা সহযোগীতার প্রয়োজন জেলা স্বেচ্ছাসেবক দল তা করে যাবে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ