কেন্দ্রীয় কমিটির সাথে পেট্রোল পাম্প ওনার্স এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় সভা

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৮ আগ ২০২২ ১০:০৮

কেন্দ্রীয় কমিটির সাথে পেট্রোল পাম্প ওনার্স এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় সভা

Manual2 Ad Code

সুরমাভিউ:-  বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাথে মতবিনিময় সভা করেছেন সিলেট বিভাগের নেতৃবৃন্দ। (১৮ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রাল পাম্প ওনার্স এ্যাসোসিয়েশন সিলেট বিভাগের উদ্যোগে জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

Manual5 Ad Code

মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে ভোক্তা অধিকার, পরিবেশ অধিদপ্তর ও বিভিন্ন সংস্থা কর্তৃক হয়রানী বন্ধ করা, সরকার নির্ধারিত শতকরা হারে কমিশন বৃদ্ধি, ভোক্তা অধিকার নিশ্চিতপূর্বক, সরকার কর্তৃক প্রদত্ত নিয়ম অনুসরণ করে অভিযান পরিচালনা করা, অভিযান পরিচালনাকারী অভিযান পরিচালনার পর পেট্রোল পাম্প মালিকদের লিখিত কপি প্রদান  করা সহ আরো বিভিন্ন দাবী জানানো হয়।

Manual7 Ad Code

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি মো: মোস্তফা কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো: নাজমুল হক।

Manual7 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হারুন উর-রশীদ, মহাসচিব জুবায়ের আহমদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মীর আহসান উদ্দিন পারভেজ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মতবিনিময় সভার আহ্বায়ক সিরাজুল হোসেন আহমদ, ট্যাংক-লরী মালিক সমিতির সভাপতি হুমায়ুন আহমদ, প্রফেসর মো: ফয়জুল ইসলাম, প্রফেসর ডা: আজির উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা কমিটির সাইফুল আলম, হবিগঞ্জ জেলা কমিটির নলিনী কান্ত রায়, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সহ-সভাপতি সুলতান মো: ইদ্রিছ, মো: আখতার ফারুক লিটন, সুলেমান মিয়া, হাবিবুর রহমান মুস্তাকিম, জুয়েল আহমদ নানু, ব্যারিস্টার রিয়াদ উদ্দিন আজিম আদনান, মো: নাফিস জুবায়ের চৌধুরী, জুবেয়ের আহমদ চৌধুরী খোকন, ইউনুস মিয়া, স্যার জন রাসু, মো: মুরাদ আহমদ, এমএ জামান, সৈয়দ মশিউর রহমান, মো: কফিল মিয়া, মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, উত্তম কুমার নাথ, মো: নুরুল ইসলাম, মির্জা আফজাল মামুন বেগ, রফিকুল ইসলাম, সুলেমান মিয়া, জুবের আহমদ চৌধুরী খোকন প্রমুখ।

Manual4 Ad Code

অথিতিতের ফুল দিয়ে বরণ করেন খান মো: ফরিদ উদ্দিন, আব্দুল মোমিন, আক্তার ফারুক লিটন, মাছুম আহমদ, মুশফিকুর রহমান চৌধুরী শাহেদ, নাদিম রহমান, সৈয়দ আতাউর রহমান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নুরুল ওয়াছে আলতাফ।

মতবিনিময় সভা যৌথভাবে পরিচালনা করেন সিলেট বিভাগের প্রচার সম্পদাক মো. এনামুল হক রুবেল এবং কার্যকরী সদস্য মো: মনিরুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ