বালাগঞ্জে ডিটিএলবি আইইএলটিএস সেন্টারের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান

প্রকাশিত:মঙ্গলবার, ১৬ আগ ২০২২ ০৮:০৮

বালাগঞ্জে ডিটিএলবি আইইএলটিএস সেন্টারের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান

Manual4 Ad Code

বালাগঞ্জ প্রতিনিধি:-  বালাগঞ্জের একমাত্র আইইএলটিএস সেন্টার ডিটিএলবি আইইএলটিএস সেন্টারের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকালে বাজারস্থ প্রতিষ্ঠানের হল রুমে অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

ডিটিএলবির চেয়ারম্যান প্রিন্সিপাল মিনহাজ উদ্দিন মিলাদের সভাপতিত্বে ও শাখা ইনচার্জ সাংবাদিক আবুল কাশেম অফিক ও প্রতিষ্ঠানের শিক্ষক আহমেদ জাছিম এর যৌথ পরিচালনায় সভায় শুরতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী হাফেজ জামীল আহমদ।

Manual3 Ad Code

এতে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী শাহ ফরিদী।

বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন,বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ ডিগ্রি কলেজের প্রফেসার অহি আলম রেজা, তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম আকন্দ, সাংবাদিক আবুল হোসেন ইমন, কাজল মিয়া পুর্ব পৈলনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আসাদ আহমদ, সমাজকর্মী ইকবাল হোসেন,প্রতিষ্ঠানের শিক্ষক সারওয়ার শাকিব, আব্দুল জলিল প্রমুখ।

Manual1 Ad Code

সভায় অত্র প্রতিষ্ঠানের ১ম ব্যাচের ১০ জন শিক্ষার্থীদের হাতে স্পোকেন ইংলিশ এর সার্টিফিকেট ও ক্রেস্ট হাতে তুলে দেন আগত অতিথিরা।

উল্লেখযোগ্য যে ডিটিএলবি আইইএলটিএস সেন্টার বালাগঞ্জ উপজেলার একমাত্র আইইএলটিএস সেন্টার।
চলিত বছরের শুরুর দিকে এই ইংলিশ সেটার যাত্রা করে সুনামের সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ