জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকেই দেশ স্বাধীন হয়েছে: আরণ্যক শামছ

প্রকাশিত:সোমবার, ১৫ আগ ২০২২ ১১:০৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকেই দেশ স্বাধীন হয়েছে: আরণ্যক শামছ

Manual4 Ad Code

সুরমাভিউ:-  ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে বাংলাদেশ আজও স্বাধীনতা লাভ করতো না।  বাংলা সাহিত্য ও শিল্প-সংস্কৃতির বিকাশে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম ও অনস্বীকার্য । ‘বঙ্গবন্ধু লেখক পরিষদ, সিলেট জেলা আহ্বায়ক কমিটি কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে মুহিবুর রহমান একাডেমির প্রিন্সিপাল বিশিষ্ট কবি রোটারিয়ান মোহাম্মদ শামছ উদ্দিন (আরণ্যক শামছ) প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক সিসিক কাউন্সিলর নাজনীন আকতার কণা’র সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুল ইসলাম লিটন এর সঞ্চালনায়, টিলাগাড়স্থ কাউন্সিল অফিসে বিকেল ৫টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী প্রফেসর সুনির্মল দেব, কবি আনোয়ার হোসেন মিছবাহ, কবি  ধ্রæব গৌতম, বঙ্গবন্ধু লেখক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী, সাংবাদিক আফিকুর রহমান আফিক ও সার্জন টিভির পরিচালক জুবের আহমদ সার্জন। আলোচনা ও লেখা পাঠ করেন গীতিকবি উত্তম কুমার চৌধুরী, প্রাবন্ধিক জ্যোতির্ময় দাশ যীশু, গল্পকার বিনতা দেবী, কবি ইসমত আরা, কবি জয়নাল আবেদীন বেগ, কবি রোকসানা বেগম, কবি লিপি রানী পাল, কবি শেখ রেহানা আক্তার লিপি, সৈয়দা ফরিদা খাতুন সেলিনা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টের সকল শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত ‘শোকের পংক্তিমালা’র মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করেন তন্ময় আব্দুল্লাহ সৃজন, অর্ণব প্রমুখ। বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করেন বাহার উদ্দিন বাহার।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ