জাতীয় শোক দিবসে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত:সোমবার, ১৫ আগ ২০২২ ১০:০৮


Manual5 Ad Code

সুরমাভিউ:-  ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

সোমবার বাদ মাগরিব নগরীর চৌহাট্রাস্থ রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে
ইউনিট সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল, কার্যকরী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সোয়েব আহমদ, সাবেক যুব প্রধান ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. নাজিম খান, আজীবন সদস্য মুফতি আব্দুল খাবির, সাংবাদিক আতিকুর রহমান নগরী, যুব রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য চৌধুরী লাবীব ইয়াসির, সুমেল চৌধুরী, যুব সদস্য মাজহারুজ্জামান, সালমান আহমদ, সুলতান আহমদ।
Manual4 Ad Code

মোনাজাত করেন মাতৃমঙ্গল হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা বদরুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ